ইয়েমেনের নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছে হোয়াইট হাউস। শুক্রবার তাদের অভিনন্দন জানানো হয়। কয়েক সপ্তাহের রাজননৈতিক টানাপোড়েনের পর দেশটি নতুন এ সরকার গঠন করে। এছাড়া যুক্তরাষ্ট্র রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য দূর করার বিষয়েও দারিদ্র পীড়িত আরব দেশটিকে উৎসাহিত করে।
ইয়েমেন তাদের রাজনৈতিক সংকট নিরসনে ৩৬ সদস্য বিশিষ্ট একটি নতুন সরকারের ঘোষণা দেয়।
ওয়াশিংটন জানায়, তারা ইয়েমেনে নতুন মন্ত্রিপরিষদ গঠনকে স্বাগত জানিয়েছে। জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) মুখপাত্র বার্নাডেট মীহান এক বিবৃতিতে একথা জানান।
এনএসসি’র মুখপাত্র ইয়েমেনে একটি ব্যাপক ভিত্তিক সরকার গঠনে প্রেসিডেন্ট হাদি, প্রধানমন্ত্রী বাহার এবং ইয়েমেনের বিভিন্ন সম্প্রদায়ের প্রচেষ্টার প্রশংসা করেন।
বিবৃতিতে সকল রাজনৈতিক দলকে নতুন সরকারকে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।