ছয় সপ্তাহ আগে মেক্সিকোতে নিখোঁজ হওয়া ৪৩ শিক্ষার্থীকে হত্যার পর তাদের পোড়োনোর কথা স্বীকার করেছে সন্দেহভাজন দলের সদস্যরা। দেশটির অ্যাটর্নি জেনারেল জেসাস মুরিলো এই কথা জানিয়েছেন। শনিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
জেসাস জানান, তিনটি দলের সদস্যদের দাবি করেছে, পুলিশ ওইসব শিক্ষার্থীদের তাদের হাতে তুলে দিয়েছিল। এদের মধ্যে কিছু শিক্ষার্থীকে শ্বাসরোধ করে এবং কিছুকে গুলি করে হত্যা করা হয়। এরপর মৃতদেহগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। গত ২৬ সেপ্টেম্বর ইগুলা শহরে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষের সময় ঐ ৪৩ জন নিখোঁজ হন।
IMG0
শিক্ষার্থীদের নিখোঁজ হওয়ার সঙ্গে জড়িত সন্দেহে সম্প্রতি মাদক চোরাকারবারি দল গুয়েরিরস ইউনিডসের বেশ কযকজন সদস্যকে গ্রেফতার করা হয়।
নিখোঁজ শিার্থীদের অভিভাবকরা জানিয়েছে, যে এলাকা থেকে শিক্ষার্থীরা নিখোঁজ হয়েছিল সেই এলাকা থেকে তারা ছয় ব্যাগ দেহাবশেষের সন্ধান পেয়েছে।
অ্যাটর্নি জেনারেল মুরিলো বলেন, দেহাবশেষ কাদের তা নিযয়ে এই মুহূর্তে মন্তব্য করা কঠিন। ডিএনএ পরীক্ষার পরই নিশ্চিত করে বলা যাবে আসলে দেহাবশেষ নিখোঁজ শিক্ষার্থীদের কিনা।