রবিবার সারাদেশে বিএনপির বিক্ষোভ

 
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না দেয়ায় রবিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কার্যালয়ে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
সমাবেশ করতে না দেয়ায় এর প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, আগামীকাল ঢাকা মহানগরসহ সারাদেশের জেলা সদরে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।