শাহরুখকে দাওয়াত দিলেন সালমান!

আগামী ১৮ নভেম্বর হায়দ্রাবাদে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন সালমান খানের বোন অর্পিতা খান ও তার দীর্ঘদিনের বন্ধু আয়ুশ শর্মা। বিয়ে উপলক্ষে দাওয়াত পেয়েছেন অনেক তারকাই। শোনা যাচ্ছে, দাওয়াতের তালিকায় রয়েছেন শাহরুখ খানও।
মিড-ডের খবরে বলা হয়েছে, বিয়ের পর ২১ নভেম্বর অর্পিতার বিবাহত্তোর সংবর্ধানায় শাহরুখ খানকে দাওয়াত দেয়া হয়েছে।
একটি সূত্র জানিয়েছে, অতিথিদের মধ্যে অভিনেতা-অভিনেত্রী, রাজনীতিবিদ, খেলোয়াড়সহ গণ্যমান্য ব্যক্তি দাওয়াত পেয়েছেন। ধারণা করা হচ্ছে, শাহরুখ খানকেও দাওয়াত দিয়েছে সালমান খান। 
শাহরুখ খান ছাড়াও অমিতাভ বচ্চন, আমির খান, হৃত্বিক রোশন, দিপীকা পাড়ুকোন ও কারিনা কাপুর খানের মতো তারকারা রয়েছেন। দক্ষিণী চলচ্চিত্রের কামাল হাসান, বিজয়, চিরঞ্জীব, ভেঙ্কটেশ ও সুরেশ বসুও অতিথিদের তালিকায় রয়েছেন।
সালমান খানের বোনর বিয়েতে ভারতের প্রধানমন্ত্রী নরন্দ্রে মোদি যোগ দিতে পারেন। কেননা, সালমান খানকে বেশ পছন্দ করেন তিনি।
১৬ নভেম্বর হলুদের আয়োজনের মধ্য দিয়ে অর্পিতার বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর হায়দ্রবাদে যাবে সালমানের পরিবার। বিয়ের আনুষ্ঠানিকতার জন্য হায়দ্রাবাদের রয়েল ফালাকনুমা প্যালেস বুকিং দিয়েছেন সালমান খান।  ২১ তারিখ হবে বিবাহোত্তর সংবর্ধনা।