খুলনায় সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার বেলা ১২টার দিকে ডুমুরিয়া উপজেলার চুকনগর-যশোর সড়কের নরনিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম যশোরের কেশবপুর উপজেলার ভরত ভায়না ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সহকারী ছিলেন।
স্থানীয়রা জানান, ‘জাহিদুল ইসলাম মোটরসাইকেলে যশোরের কেশবপুর থেকে চুকনগরের দিকে আসছিলেন। নরনিয়া নূরানিয়া মহিলা দাখিল মাদ্রাসার সামনে এলে একটি ট্যাংকলরির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে জাহিদুল ঘটনাস্থলেই নিহত হন।’
আরও পড়ুনঃ ভেঙে পড়া ব্রিজের পুরাতন পিলারে তৈরি হচ্ছে ৩ কোটি টাকার নতুন ব্রিজ
নিহত জাহিদুল ইসলামের বাড়ি কেশবপুর উপজেলার সুফলাকাঠি ইউনিয়নে। পুলিশ সুপার মো. আনিচুর রহমান (জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে) বিষয়টি নিশ্চিত করেন।
ইত্তেফাক/নূহু