‘মুক্তিযুদ্ধের পক্ষে-বিপক্ষের শক্তি বলে কিছু থাকবে’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষের ও বিপক্ষের শক্তি বলে কিছু থাকবে না। এদেশে যারা বসবাস করবে তারা সবাই হবে স্বাধীনতার ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। এরপরও যাদের মনে পাকিস্তান প্রেম থাকবে তাদের সেখানে পাঠিয়ে দেয়া হবে। শনিবার দুপুরে ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজ মাঠে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার মো. জামিল হাসান. আওয়ামীলীগের উপদেষ্টা ম-লীর সদস্য এসএম নুরুন্নবী, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর প্রমুখ ।