সড়ক দুর্ঘটনার ক্ষয়-ক্ষতি জিডিপির ২ শতাংশ: ইলিয়াস কাঞ্চন

 
 
 
 
সড়ক দুর্ঘটনার ফলে প্রতিবছর মোট জাতীয় আয়ের (জিডিপি) দুই শতাংশ ক্ষতি হয় বলে জানিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। শনিবার রাজধানীর আইসিএম এবি অডিটোরিয়ামে ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউট আয়োজিত ‘সেবার পথে শুভযাত্রা-২০১৪’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
ইলিয়াস কাঞ্চন বলেন, আমাদের দেশে প্রতিবছর ১০ হাজার মানুষ মারা যায়। এদের হারানোর মাধ্যমে জিপিডির দেড় থেকে দুই শতাংশ প্রবৃদ্ধি থেকে পিছিয়ে পরি, যা টাকার অংকে ১৫ হাজার কোটি টাকা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যসোসিয়েশনের (বিডিএমএ) সভাপতি ডা. মো. শামসুল হুদা, মহাসচিব ডা. মো. সিরাজুল ইসলাম বাচ্চু, রফিকুল বারী, তানজিনা খান, ডা. মনজুর আহমেদ, ডা. মো. নুরুল ইসলাম, ডা. তাসনুভ আহমেদ প্রমুখ।