যদি ভৌতিক অনুভূতি পেতে চান...

যারা ভূত বিশ্বাস করেন না তাদের জন্য সুইজারল্যান্ডের একদল গবেষক তৈরী করেছেন ভূত মেশিন! এই মেশিন তাদের ভৌতিক অনুভূতি পেতে বাধ্য করবে। গবেষকরা বলেছেন তাদের এই ভূত মেশিন শতভাগ সফল হয়েছে। কয়েকজন স্বেচ্চাসেবীকে দিয়ে তারা যন্ত্রটি পরীক্ষা করেছেন। সুইস ফেডারেল ইনস্টিটিউট অব টেকনোলজি’র গবেষকরা বলেছেন, স্বেচ্চাসেবীদের এই মেশিনের সঙ্গে আটকে দিয়ে এর সুইচ টিপে দিতেই তারা ভয়ে কান্নাকাটি ও চিত্কার চেচামেচি শুরু করে দিয়েছিলেন। কারণ হিসেবে তারা বলেছেন, কিভাবে জানি তাদের মনের মধ্যে ভৌতিক একটা অনুভূতি জন্মেছিল। শিরদাঁড়া ভয়ে শিরশির করছিল। যারা বলেন, ভূতের ভয় পাই না তাদের চ্যালেঞ্জ জানাতে হয়তো একদিন বাজারে চলে আসবে এই ভূত মেশিন! -ইউপিআই