বিয়ে নেশা খুন পেশা!

যুক্তরাষ্ট্রের ডেনভারের হেনথর্ন নামের এক লোকের নেশা হলো বিয়ে করা। তবে যারা তার বিয়ের কনে হন তাদের দুর্ভাগ্য যে হেনথর্ন একজন পেশাদার খুনি। খুন করা তার পেশা। বিয়ের পর তার স্ত্রীরা রহস্যজনকভাবে নিহত হয়েছেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। বৃহস্পতিবার তিনি পুলিশের হাতে ধরা পড়েছেন। পুলিশ এরপর জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, আগেও একাধিক বিয়ে করেছেন হেনথর্ন। কিন্তু তাদের হত্যা করেছেন। তবে তিনি হত্যাকান্ডে এতটাই পটু যে, এগুলো যে খুন তা বোঝার উপায় ছিল না। সাধারণ মৃত্যু বলেই মনে হতো। পুলিশ বলছে তার আগের স্ত্রীদের মৃত্যুর তদন্ত নতুন করে শুরু করে আদালতে পেশ করা হবে। -সিএনএন