খালেদা জিয়ার দুই মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৪ নভেম্বর

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ  আগামী ২৪ নভেম্বর। রবিবার পুরান ঢাকার বকশীবাজার এলাকায় আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব এই দিন ধার্য করেন।
এর আগে দুই মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকায় আজ বেলা ১১টার দিকে আদালতে হাজির হন খালেদা জিয়া। কিন্তু দুই মামলায় বিচারক নিয়োগের বৈধতার ও অভিযোগ গঠনের বৈধতা বিষয়ে হাইকোর্টে আবেদন খারিজের বিরুদ্ধে আপিল বিভাগের আদেশের অপোয় থাকায় খালেদার আইনজীবী সময় আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২৪ নভেম্বর দিন ধার্য করেন।