রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে এক কোটি ১০ লাখ জাল টাকাসহ জাল টাকা তৈরির যন্ত্রপাতি উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পিুলিশ (ডিবি)। জাল টাকা তৈরির অভিযোগে ৮জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- রফিকুল ইসলাম, বাসেত আলী, দুলাল আহমেদ, শফিকুল ইসলাম ওরফে রাসেল, ফরাজি কামাল, সেন্টু হাওলাদার ও মনির খাঁ।
ঢাকা মেট্রোপলিটনের মিডিয়া এন্ড পাবলিক রিলেশান শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, শনিবার গভীর রাতে মিরপুরের মধ্যপাইকপাড়ার ফাল্গুনী রোডের ১৮৯/২/এ নম্বর বাড়ি ও একই এলাকার কাকলী রোডের ১৮৮/৫/ই ৭ম তলায় পৃথক অভিযান চালিয়ে এই জাল টাকা তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। গত ৫ বছর ধরে তারা জাল টাকা তৈরি করে আসছিল। তারা বাসা পরিবর্তন করে এ কাজ চালিয়ে আসে। কারখানা থেকে ১ কোটি ১০ লাখ জাল টাকা ছাড়া বিপুল পরিমাণ টাকা ছাপানোর কাগজ, কালি, প্রিন্টার মেশিন, কম্পিউটার, ডাইস উদ্ধার করা হয়।