আইএসের সঙ্গে মিল, চকলেটের নাম পরিবর্তনে বাধ্য!

 
জঙ্গি সংগঠন আইএসআইএস (ইসলামিক স্টেট অব ইরাক এন্ড সিরিয়া) এর নামের সঙ্গে মিল থাকায় চাহিদা কমে গেছে বেলজিয়ামের ‘আইএসআইএস চকলেটের’। তাই এক রকম বাধ্য হয়েই কোম্পানিটি নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। নতুন নাম নির্ধারণ করা হয়েছে ‘লিবার্ট’।
১৯২৩ সালে ‘ইতালো সুইস’ নামক চকলেট কোম্পানিটি যাত্রা শুরু করে। সেখান থেকে সংপ্তি করে গত বছর তারা  ‘আইএসআইএস’ নাম দিয়েছিলো। ইতালি ও সুইজারল্যান্ডের সঙ্গে সম্পৃক্ততা শেষ হওয়ায় গত বছর  কোম্পানিটি নাম পরিবর্তন করে ‘আইএসআইএস’ রাখে। কিন্তু চলতি বছরে আইএস জঙ্গিদের তৎপরতার কারণে প্রভাব পড়ে কোম্পানিটির ওপর। হঠাৎ করেই তাদের পণ্য বিক্রি ব্যাপক আকারে কমে যায়। এতে বাধ্য হয়ে নাম পরিবর্তন করে ‘লিবার্ট, রাখা হর। সূত্র: দ্য টেলিগ্রাফ।