মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রবিবার চীনের উদ্দেশে রওয়ানা দিয়েছেন। চীন ছাড়াও তিনি মায়ানমার ও অস্ট্রেলিয়া সফর করবেন। খবর: এএফপির।
মার্কিন প্রেসিডেন্ট বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক বৈঠকে বসবেন।
হোয়াইট হাউস জানিয়েছে, বৈঠকে উভয় নেতার মধ্যে খোলামেলা ও ব্যাপক আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।