খালেদা জিয়া খাদে পড়ে গেছেন: নাসিম

 
জয়পুরহাটে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, খালেদা জিয়া নির্বাচনী ট্রেন মিছ করে খাদে পড়ে গেছে। ২০১৯ সালের এক দিন আগেও নির্বাচন হবে না। ২০১৯ সালে তাকে ট্রেন ধরতে হবে। স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফ বলেছেন, ১৯৪৮ সাল থেকে আওয়ামী লীগ এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছে।
রবিববার দুপরে জয়পুরহাট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.সামছুল আলম দুদুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কাউন্সিলের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী মোহাম্মদ নাসিম।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
বিকেল সাড়ে ৪টায় স্বাস্থ্য মন্ত্রী জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল উদ্বোধন করেন এবং এই হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নিত করার ঘোষনা দেন।