জেএসসি-জেডিসি পরীক্ষা: দ্বিতীয় দিনে অনুপস্থিত ৪৪ হাজার

 
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার দ্বিতীয় দিনে রবিবার ৪১ জন পরীক্ষার্থী ও আট জন শিক্ষক বহিষ্কার হয়। এছাড়া ৪৪ হাজার ১৩৪ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। জেএসসি-জেডিসিতে গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বহিষ্কার হওয়া পরীক্ষার্থী মধ্যে ঢাকা বোর্ডে ৮ জন, কুমিল্লায় ১৪ জন, যশোরে ৭ জন, চট্টগ্রাম ও সিলেটে ২ জন করে, বরিশালে ৩ জন এবং দিনাজপুর শিক্ষাবোর্ডে ১ জন। এছাড়া মাদ্রাসা বোর্ডে বহিষ্কার হয়েছে চারজন পরীক্ষার্থী। শিক্ষক বহিষ্কার হয়েছেন কুমিল্লা বোর্ডে ৫ জন এবং যশোরে তিনজন।
অনুপস্থিত শিক্ষার্থীর মধ্যে ঢাকা বোর্ডে ১১  হাজার ৯৩১ জন, রাজশাহীতে ২ হাজার ৮৪০ জন, ‍কুমিল্লায় ২ হাজার ৬২৩ জন, যশোরে ৪ হাজার ১৪৩ জন, চট্টগ্রামে ২ হাজার ২৮৩ জন, সিলেটে ২ হাজার ১৫ জন, বরিশালে ২ হাজার ১৫২ জন এবং দিনাজপুর বোর্ডে ১ হাজার ৯০৪ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া মাদ্রাসা বোর্ডে অনুপস্থিত ছিল ১৪ হাজার ২৪৩ জন।