‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ দিয়ে বলিউডে পা রেখেছেন চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে। কিন্তু এখনও পর্দায় মুখ দেখাননি তিনি৷ তবে ইতোমধ্যেই নিজের রূপ দিয়ে বেশ সাড়া ফেলেছেন তিনি।
জানা গেছে চলতি বছরে মুক্তি পেতে যাচ্ছে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’। নিজের চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার আগেই নাকি বিয়ের জন্য উঠে পড়েছেন অনন্যা পান্ডে!
এনডিটিভির খবরে বলা হয়, শাদি ডটকমের মতো বিয়ের সাইটের জন্য নিজের প্রোফাইল ছবি পোস্ট করেছেন অনন্যা। সম্প্রতি একটি ছবি তিনি নিজের ইন্সটাগ্রামে পোস্ট করেন। ছবিতে অনন্যাকে দেখা যাচ্ছে একটি হলুদ ট্যাঙ্ক টপ পরে রয়েছেন তিনি। তবে, ছবির থেকে সাড়া ফেলেছে তার ক্যাপশন।
এই ছবি নিজের ইন্সটাগ্রামে পোস্ট করে ক্যাপশন দেন অনন্যা।
২০ বছর বয়সী এই অভিনেত্রী ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমার শাদি ডটকমের প্রোফাইল ছবি।’ পরে অবশ্য তিনি জানিয়েছেন মজা করেই এরকম লিখেছেন।
আরো পড়ুন: সিমলার সঙ্গে বিয়ে হয় বিমান ছিনতাইকারী পলাশের
ইত্তেফাক/জেডএইচ