জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার দ্বিতীয় দিনে গতকাল রবিবার ৪১ পরীক্ষার্থী ও ৮ শিক্ষক বহিষ্কার হয়। এছাড়া ৪৪ হাজার ১৩৪ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। গতকাল জেএসসি-জেডিসিতে গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বহিষ্কার হওয়া পরীক্ষার্থীর মধ্যে ঢাকা বোর্ডে ৮, কুমিল্লায় ১৪, যশোরে ৭, চট্টগ্রাম ও সিলেটে ২ জন করে, বরিশালে ৩ এবং দিনাজপুর শিক্ষা বোর্ডে ১ জন রয়েছে। এছাড়া মাদ্রাসা বোর্ডে বহিষ্কার হয়েছে ৪ পরীক্ষার্থী। শিক্ষক বহিষ্কার হয়েছেন কুমিল্লা বোর্ডে ৫ এবং যশোরে ৩ জন।
ঢাকা বোর্ডে ১১ হাজার ৯৩১, রাজশাহীতে ২ হাজার ৮৪০, ?কুমিল্লায় ২ হাজার ৬২৩, যশোরে ৪ হাজার ১৪৩, চট্টগ্রামে ২ হাজার ২৮৩, সিলেটে ২ হাজার ১৫, বরিশালে ২ হাজার ১৫২ এবং দিনাজপুর বোর্ডে ১ হাজার ৯০৪ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া মাদ্রাসা বোর্ডে অনুপস্থিত ছিল ১৪ হাজার ২৪৩ জন।