কুষ্টিয়ায় ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

ধর্ষণের অভিযোগে মো. নান্টু নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডিত যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত মো. নান্টু কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের মৃত. আনছার আলীর পুত্র। 

সোমবার দুপুরে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন ভিকটিম রেবেকা (ছদ্মনাম)। সে সময় নান্টু তার প্রতিবেশি রেবেকাকে বিভিন্নভাবে উত্যক্ত করাসহ কু-প্রস্তাব দিয়ে আসছিলো। ২০১৫ সালের ৩০ মার্চ রাত ২টার সময় প্রতিবেশি সেই ভিকটিমের ঘরে গিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে। ধর্ষণ শেষে ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুনঃ যুবলীগ নেতার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ

এই মামলার বাদী শাফায়েত হোসেন। ওই বছরের ১১ নভেম্বর আদালতে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। সে মামলার প্রেক্ষিতে আদালত এ রায় ঘোষণা করলেন।
ইত্তেফাক/নূহু