হৃদযন্ত্রের ক্রিয়া ছাড়াই ৪৫ মিনিট জীবিত!

হৃদযন্ত্রের ক্রিয়া ৪৫ মিনিট বন্ধ থেকেও জীবিত ছিলেন এক মা। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে। বোকা র‌্যাটন রিজিওনাল হাসপাতালের একজন মুখপাত্র এপিকে রবিবার এই তথ্য জানিয়েছেন।
থমাস চাকুরডা বলেন, ৪০ বছর বয়সী রুবি গ্রাউপেরা-ক্যাসিমিরো সিজারিয়ানের মাধ্যমে সন্তান জন্ম দেন। সিজারিয়ান পরবর্তী কিছু বিরল জটিলতার কারণে তিনি অচেতন হয়ে যান। তার জ্ঞান ফেরানোর জন্য তিন ঘণ্টা ধরে চেষ্টা চালিয়েও ব্যর্থ হন চিকিৎসকরা। তারা রুবিকে মৃত ঘোষণার জন্য প্রস্তুতি নিতে থাকেন। এসময় রুবির কোনো হার্টবিট দেখাচ্ছিল না। কিন্তু ৪৫ মিনিট পর হঠাৎ মনিটরে তার হার্টবিট দেখা যেতে শুরু করে।  
এরকম সমস্যার সম্মুখীন হওয়ার আগে রুবি একটি সুস্থ মেয়ে শিশুর জন্ম দেন।
চাকুরডা বলেন, রুবির বাঁচা দুইটি অলৌকিকতার জন্ম দিয়েছে। একটি, তার পুনরুজ্জীবন ও কোনো ধরণের মস্তিস্কের ক্ষতি ছাড়াই তিনি বেঁচে আছেন।
চিকিৎসরা এই ঘটনাকে ‘ঐশ্বরিক দান’ বলে আখ্যা করেছেন।