অতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাইফ আলী খানকে বুড়ো আঙুল দেখিয়ে তাকে ছেড়ে চলে আসলেন কারিনা কাপুর খান! না, তারা সত্যি সত্যিই বিচ্ছেদে যাচ্ছেন না। তাদের এই বিচ্ছেদ বড় পর্দায়। ‘হ্যাপি এন্ডিং’ ছবির একটি দৃশ্যে।
ছবিটির এমনই একটি দৃশ্যে অতিথি চরিত্রে কাজ করেছেন কারিনা। যদিও চরিত্রটি করার কথা ছিল প্রীতি জিন্তার। তবে কি কারণে শেষ পর্যন্ত প্রীতির স্থলে কারিনা আসলেন তা জানা যায়নি। কারিনা বলেন, হ্যাঁ, দৃশ্যটিতে প্রীতির কাজ করার কথা ছিল। পরে ও কাজটি করতে না পারায় সাইফ আমাকে প্রস্তাব দেয়। এমন একটি দৃশ্যে সাইফের সাথে করার লোভ সামলাতে না পেরে ওর প্রস্তাব পাওয়ার সাথে সাথেই রাজি হয়ে গেছি। এমন একটি দৃশ্যে কাজ করতে পেরে দারুণ খুশি হলেও বাস্তবে এমন কিছু কখনোই চান না ছোট নবাব পত্নী কারিনা কাপুর খান। ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, এটা কেবলই পর্দার একটি চরিত্র। এর সাথে বাস্তবের মিল খোঁজার চেষ্টা করাই হবে বোকামির কাজ! আমরা বেশ ভাল আছি।
রাজ নিদিমুরো ও কৃষ্ণা ডিকে পরিচালিত ‘হ্যাপি এন্ডিং’ ছবিতে সাইফ আলী খান ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন গোবিন্দ, ইলেনা ডি’ক্রুজ, রনবীর সোরে প্রমুখ। ছবিটি ২১ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে।