ভারি কাজে যান্ত্রিক আরো ২ হাত


মানুষের শরীরে আরো দুইটি কৃত্রিম হাত সংযোজন করা যাবে। যান্ত্রিক হাত দুইটি কাঁধে ও কোমরে স্থাপনযোগ্য।
দুর্ঘটনায় হাত হারা ব্যক্তি কিংবা ভারি কাজ করার সক্ষমতা বাড়াতে সহযোগীতা হিসেবে আমেরিকার এমআইটি’র যন্ত্র প্রকৌশল বিভাগের বিশিষ্ট গবেষক ফেডারিক প্যারিয়েটি এবং ব্যালডিন এললোরেন্স বোনিল এ যান্ত্রিক হাত তৈরিতে মনোনিবেশ করেন। ৯ কেজি ওজনের যান্ত্রিক হাত দুইটি পাঁচ ফুট দুই ইঞ্চি থেকে শুরু করে ছয় ফুট লম্বা যে কোনো মানুষ ব্যবহার করতে পারবেন। পরীক্ষামূলকভাবে নির্মিত হাতটির ব্যাটারিতে একবার ফুল চার্জ করলে একাধারে তিন ঘণ্টা কাজ চালানো যাবে। যান্ত্রিক এ হাত প্রায় ৩২ কিলোগ্রাম ওজন অনায়াসে তুলে ধরতে পারবে।
মানব দেহের সঙ্গে তাল মিলিয়ে কাজ করার উপযোগী করে হাত দুইটিকে তৈরি করা হয়েছে। হাত দুইটি তৈরিতে কার্বন, অ্যালুমিনিয়ামের যৌগ এবং ইস্পাত ব্যবহার করা হয়েছে। হাত দুইটিকে চিন্তা শক্তির দ্বারা পরিচালিত করা যাবে না। দেহের নড়াচড়া দেখে এটি কাজ করবে।