জিনপিং-অ্যাবের বৈঠক

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের মধ্যে বেইজিংয়ে আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। আঞ্চলিক বিরোধকে কেন্দ্র করে দুই বছরের বেশি সময়ের পর দুই দেশের মধ্যে বহু প্রত্যাশিত এই বৈঠকটি সোমবার অনুুষ্ঠিত হল। খবর: এএফপির। 
বেইজিংয়ে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক সহযোগিতা জোট অ্যাপেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই নেতার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। শি জিনপিং ও শিনজো অ্যাবের  মধ্যে এটাই প্রথম বৈঠক। 
পূর্ব চীন সাগরে বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে জাপান ও চীনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।
২০১২ সালের সেপ্টেম্বর মাসে টোকিও দ্বীপপুঞ্জের জাপানি মালিকের কাছ থেকে তিনটি দ্বীপ কেনার সিদ্ধান্ত গ্রহণ করে। এতে করে চীনের সঙ্গে দেশটির বিরোধ ঘনীভূত হয়।