করণ জোহরের চলচ্চিত্রে আমির-ঐশ্বরিয়া?

 
দীর্ঘ বিরতির পর সঞ্জয় গুপ্তার ‘জাজবা’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে ফিরছেন ঐশ্বরিয়া রায় বচ্চন। যদিও এখনো এর কাজ শুরু হয়নি। তবে এরই মধ্যে ঐশ্বরিয়া তার দ্বিতীয় সিনেমার জন্য সম্মতি প্রকাশ করেছেন বলে জানা গেছে। করণ জোহরের চলচ্চিত্রে আমির খান ও ঐশ্বরিয়াকে একসঙ্গে দেখা যাবে বলে  জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
এর আগে করণ জোহরের ‘দোস্তানা’ চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ঐশ্বরিয়া। এরপর ‘সুদ্ধি’ সিনেমার জন্য প্রস্তাব দেয়া হলেও কোনো কারণে সেটিও ফিরিয়ে দিয়েছিলেন অ্যাশ।
অবশেষে করণ জোহরের পরবর্তী একটি সিনেমার জন্য রাজি হয়েছেন ঐশ্বরিয়া। সিনেমার নাম এখনো জানা যায়নি।
দীর্ঘদিন বলিউডে কাজ করলেও এখন পর্যন্ত একসঙ্গে জুটিবদ্ধ হননি আমির-ঐশ্বরিয়া। যদি সবকিছু ঠিক থাকে তবে প্রথমবারে মতো বলিউডের রূপালি পর্দায় দেখা যাবে এই নতুন জুটিকে।