চীনের প্রাচীর পরিদর্শনে রাষ্ট্রপতি

চীনের গ্রেট ওয়াল পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। রাষ্ট্রপতির সঙ্গে তার সহধর্মিনী রাশিদা খানম এবং সফরসঙ্গীরা সোমবার সকালে গ্রেট ওয়ালের বাদলিং সেক্টরে পৌঁছান। 
রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীরা বাদলিং সেক্টর পায়ে হেঁটে এখানকার পাহাড়ি ভূমির নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করেন। ওয়াল পরিদর্শন শেষে রাষ্ট্রপতি দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। 
বেইজিং থেকে ৪৩ মাইল (৭০ কিলোমিটার) উত্তর-পশ্চিমে চীন-বাদালিং হচ্ছে গ্রেট ওয়ালের সর্বোচ্চ পরিচিত সেক্টর। ১৯৫০ এর দশকের শেষের দিকে এটি সংস্কার করা হয়।
চীন সাম্রাজ্যে বহিরাক্রমণ ঠেকাতে কিন শি হাং সম্রাটের আমলে খৃষ্টপূর্ব তৃতীয় শতকের ২৫৯ থেকে ২১০ এর মধ্যে বিশাল এই স্থাপনার নির্মাণ কাজ শেষ হয়। এরপর মিং রাজবংশের আমলে খৃষ্ট পরবর্তী ১৪ থেকে ১৭ শতকে (১৩৬৮ থেকে ১৬৪৪) গ্রেট ওয়ালের সর্বাধিক পরিচিত ও সংরক্ষিত কেস্টর নির্মিত হয়।