বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব (পিএস) মিয়া নুর উদ্দিন ওরফে অপুর বিরুদ্ধে চাঁদাবািজ সংক্রান্ত অভিযোগে গুলশান থানায় আনা মামলায় হাইকোর্টের দেয়া জামিন আদেশ স্থগিত করেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
আজ সোমবার প্রধান বিচারপতি মো. মোজোম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে অপুর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এডভোকেট জয়নুল আবেদীন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।
চাঁদা দাবির অভিযোগ এনে ২০০৭ সালে গুলশান থানায় মামলািট দায়ের করেন ব্যবসায়ী আমিন আহমেদ। ওই মামলায় গত ১৮ আগস্ট অপুর জামিন মঞ্জুর করে হাইকোর্ট। পরদিন রাষ্ট্রপক্ষে আনা আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার জজ আদালত এ জামিন আদেশ ৪ সপ্তাহের জন্য স্থগিত করে। জামিন স্থগিতের বিষয়টি আজ পূর্নাঙ্গ বেঞ্চও বহাল রেখে আদেশ দেয়।
২০০৭ সালে রাজনীতির পরিবর্তিত পরিস্থিতে অপু বিদেশে পালিয়ে যায়। গত ১৮ জুন দেশে ফিরে আদালতে আত্মসমর্পন করে আসামি অপু।