নাইজেরিয়ায় স্কুলে বিস্ফোরণে ৪৭ শিক্ষার্থী নিহত


নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলের একটি স্কুলে সোমবার আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪৭ শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে ৭৯ জন।

ইয়োবে রাজ্যের পোতিসকুম এলাকায় ছাত্রদের বিজ্ঞান ও কারিগরি শিক্ষার স্কুলে এ বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ এ কথা জানিয়েছে। খবর বিবিসি ও এএফপি’র।

পুলিশ জানায়, জঙ্গি গোষ্ঠী বোকো হারাম এ বিস্ফোরণ ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। 
বোকো হারাম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তাদের পাঁচ বছর ধরে চলা সহিংস সংগ্রামে স্কুলগুলোকে প্রায়শ টার্গেট করে।

আজকের হামলায় একজন আত্মঘাতী বোমারু স্কুল ছাত্রের ইউনিফর্ম পরে বিস্ফোরণ ঘটায় বলে জানা গেছে।  পুলিশ এ কথা জানিয়েছে। খবর এএফপি ও বিবিসির।