তালতলীতে ট্রলার ডুবে একই পরিবারের ৪ জেলে নিখোঁজ

আকস্মিক ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরের পায়রা নদীর মোহনায় ১৫টি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় পার্শ্ববর্তী ট্রলারের জেলেরা ২৬ জেলেকে জীবিত উদ্ধার করলেও এখনো নিখোঁজ রয়েছে ৪ জেলে। 

প্রত্যক্ষ্যদর্শীরা জেলেরা জানান, সোমবার ভোররাতে হঠাৎ ঝড় শুরু হয় সাগরে। এ সময় ছোট বড় ১৫টি ট্রলার উল্টে ডুবে যায়। পরে তারা ২৬ জেলেকে উদ্ধার করলেও নিখোঁজ হয় তালতলী উপজেলার তেতুলবাড়িয়া এলাকার একই পরিবারের ৪জন জেলে।

নিখোঁজ জেলেরা হলেন, ছালাম মাঝি (৫৫), তার দুই পুত্র জয়নাল(২২), আয়নাল(১৯) ও তার মেয়ের স্বামী সোলায়মান (২৮)।

আরও পড়ুনঃ শরণখোলায় কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি ও গাছপালার ক্ষতি

এ বিষয়ে কোস্টগার্ড ভোলা অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেঃ কর্নেল নুর জামাল মুঠোফোনে বলেন, ‘নিখোঁজের বিষয়টি আমি জেলেদের মাধ্যমে শোনার সঙ্গে সঙ্গে কোস্টগার্ডকে উদ্ধার অভিযানে পাঠিয়েছি।’

ইত্তেফাক/নূহু