মার্কিন পপ শিল্পী ম্যাডোনার গান, সিনেমা ও মিউজিক ভিডিওতে ব্যবহৃত পোশাক ৩.২ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়েছে। ক্যালিফোর্নিয়ায় আয়োজিত নিলামে ম্যাডোনা ছাড়াও মাইকেল জ্যাকসন এবং বিটলস ব্যান্ডের ব্যবহৃত জিনিসপত্র বিক্রি করা হয়।
'ডেসপারেটলি সিকিং সুজান' শিরোনামের মিউজিক ভিডিওতে ম্যাডোনার ব্যবহৃত জ্যাকেট সর্বোচ্চ ২ লক্ষ ৫২ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে।
আর 'ম্যটেরিয়াল গার্ল' শিরোনামের গাউনটি বিক্রি হয়েছে ৭৩ হাজার ডলারে।
ম্যাডোনার প্রথম স্বামী শন পেনকে ১৯৮৫ সালে বিয়ের সময় পরিহিত পোশাকের দাম ওঠে ৮১ হাজার মার্কিন ডলার। সূত্র: বিবিসি