চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি সোমবার বেলা ৩টার দিকে ফরাজীকান্দি ইউনিয়নের কাচারীকান্দি এলাকার স্থানীয় লোকজন নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। মতলব উত্তর থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
যুবকের আনুমানিক বয়স (৩২), মুখে অল্প দাড়ি আছে। গায়ে জামার ওপর কালো রংয়ের মোটা ফুল হাতা গেঞ্জি। পরনে প্যান্ট ও কোমড়ে বেল্ট আছে। তবে, দুই পায়ের দিকেই প্যান্ট ওপরের দিকে উঠানো আছে।
স্থানীয় জেলেরা জানায়, সকাল দিকে লাশটি ওই নদীর বিপরীত পারের দামদর্দি এলাকার নদীর পাড়ে ভাসমান অবস্থায় দেখতে পেয়েছিল। আর দামদর্দি এলাকাটি চাঁদপুর সদর উপজেলার অংশ।
আরও পড়ুনঃ তালতলীতে ট্রলার ডুবে একই পরিবারের ৪ জেলে নিখোঁজ
মতলব উত্তর থানার ওসি (তদন্ত) মোর্শেদুল আলম জানান, লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্যে চাঁদপুরের মর্গে প্রেরণ করা হবে।
ইত্তেফাক/নূহু