প্রতীকী গণভোটে প্রায় ৮০ শতাংশ কাতালন স্বাধীনতার পক্ষে রায় দিয়েছে। স্পেন থেকে স্বাধীন হওয়ার প্রশ্নে এই প্রতীকী গণভোটের আয়োজন করা হয়। গণভোটে প্রায় ২০ লাখ মানুষ অংশগ্রহণ করে। খবর: বিবিসির
কাতালনিয়ার ভাইস প্রসিডেন্ট জোয়ান ওর্তেগা রবিবার মধ্যরাতে ভোটের ফলাফল ঘোষণা করেন। ফলাফলে দেখা যায় ৮০ দশমিক ৭২ শতাংশ মানুষ স্পেন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন কাতালনিয়ার পক্ষে মত দিয়েছে। কাতালনিয়ার প্রেসিডেন্ট আর্থার মাস স্বাধীনতার প্রশ্নে এই ভোটকে 'সম্পূর্ণ সফল' বলে উল্লেখ করেছেন।
প্রতীকী গণভোট ৭৫ লাখ কাতালনিয়ের ভাগ্যে কোন পরিবর্তন না আনলেও স্বাধীনতার পক্ষে তাদের মনোভাবের বহিঃপ্রকাশ এই ফলাফল।