সোমবার রাত ৯টায় দলের গুলশানের কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলন নিয়ে উপদেষ্টা কাউন্সিলের সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম উপস্থিতি ছিলেন। এছাড়া ছিলেন উপদেষ্টাদের মধ্যে রিয়াজ রহমান, শাহজাহান ওমর, মাহমুদুল হাসান, উকিল আবদুস সাত্তার, অধ্যাপক এম এ মান্নান, ফজুলল রহমান পটল, মুশফিকুর রহমান, আবদুল আউয়াল মিন্টু, খন্দকার মাহবুব হোসেন, আহমেদ আযম খান, শামসুজ্জামান দুদু, অধ্যাপক মাজেদুল ইসলাম, এএসএম আবদুল হালিম, রুহুল আলম চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, শওকত মাহমুদ, জহুরুল ইসলাম, এম এ কাইয়ুম, খন্দকার শহিদুল আলম, মুহাম্মদ হায়দার আলী, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সুজাউদ্দিন, এজেডএম জাহিদ হোসেন, মীর মুহাম্মদ নাসিরউদ্দিন, ইকবাল হাসান মাহমুদ টুকু, জয়নাল আবেদীন ও মঞ্জুর আলম উপস্থিত ছিলেন।