প্রেমিকের সাথে ব্রিটনির সেলফি!

ডেভিড লুকাডোর সাথে সম্পর্কচ্ছেদের পর থেকেই একা থাকার সাফাই গেয়ে আসছিলেন পপ শিল্পী ব্রিটনি স্পিয়ার্স। যদিও বেশ কয়েকবার কানাঘুষা চলেছে ব্রিটনির নতুন প্রেমিক নিয়ে। কিন্তু বরাবরই এসব কানাঘুষা এক ফুঁত্কারেই উড়িয়ে দিয়েছেন এই সঙ্গীতশিল্পী। অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নতুন প্রেমিকের কথা জানালেন তিনি। ব্রিটনির নতুন প্রেমিক হচ্ছেন চার্লস ইবারসল। নিজের টুইটার একাউন্টে চার্লসের সাথে সেলফি পোস্ট করেছেন ব্রিটনি। ছবিটির ক্যাপশনে আবার ব্যবহার করেছেন হার্টের প্রতীক! ৩২ বছর বয়সী এই পপ শিল্পী বলেন, ‘ডেভিডের সাথে সম্পর্কচ্ছেদের পর চার্লস আমার পাশে এসে দাঁড়িয়েছিল। ডেভিড একজন প্রতারক ছাড়া কিছুই নয়। এজন্যই ওর সাথে সম্পর্কটা আর বেশিদূর টেনে নিয়ে যেতে চাইনি।