পাকিস্তানে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫৮

পাকিস্তানের সিন্ধুর শুক্কুর জেলায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫৮ জন নিহত হয়েছেন। এছাড়া আরো কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে জেলার থেরি বাইপাসে এই দুর্ঘটনা ঘটে। খবর: ডনের। 
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় অন্তত ৫৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ২১ জন নারী ও ১৯টি শিশু রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রীবাহী বাসটি সোয়াতের খাইবার পাখতুন থেকে করাচি যাচ্ছিল। বাসটি থেরি বাইপাস এলাকায় একটি গাড়িকে দ্রুত গতিতে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে যায়। খবর পেয়ে উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ শুরু করে।
সিন্ধু প্রদেশের গর্ভনর ড. ইশরাতুল ইবলাদ খান এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।