ঠাকুরগাঁও হরিপুরের বহরামপুরে গরু জব্দ করাকে কেন্দ্র করে বিজিবি-গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের হতাহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫ সদস্যে বিশিষ্ট তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সোমবার দুপুরে হরিপুর বহরামপুর এলাকায় গ্রামবাসীর সঙ্গে তদন্ত কমিটির সদস্যরা একটি মত বিনিময় সভা ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ হতে ৫ সদস্যে বিশিষ্ট গঠিত তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন জন নিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব (সীমান্ত) মু. মোহসিন চৌধুরী। কমিটিতে আরো আছেন, উপ-সচিব জাকির হোসেন, বিজিবির মহা-পরিচালকের প্রতিনিধি লে. কর্নেল মোর্শেদ, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ও অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ নুরুন নাহার ওসমানী ও সদস্য নজরুল ইসলাম।
তদন্ত দলের প্রধান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। আমার এখানে এসে প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে তদন্ত রিপোর্ট প্রেরণ করবো।
আরো পড়ুন: চবিতে ছেলেদের হল থেকে তরুণী ও অস্ত্রসহ আটক ১৮ জন
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি হরিপুর উপজেলার বহরামপুর গ্রামে গরু জব্দ করাকে কেন্দ্র করে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিজিবির গুলিতে গ্রামের সাধারণ তিনজন মানুষ নিহত হন।
ইত্তেফাক/অনি