দক্ষিণ কোরিয়ায় ফেরি ডুবি: ক্যাপ্টেনের ৩৬ বছরের কারাদণ্ড

দক্ষিণ কোরিয়ার সিউলে ফেরি দুর্ঘটনার ঘটনায় ক্যাপ্টেনকে ৩৬ বছরের  কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। মঙ্গলবার এই রায় ঘোষণার করা হয়। খবর: বিবিসির।
গত এপ্রিলে ৪৭৬ জন যাত্রী নিয়ে ফেরিটি দক্ষিণাঞ্চলীয় উপকূলে ডুবে যায়। এতে ৩০০ জনেরও বেশি যাত্রী প্রাণ হারায় যাদের  মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। এই ঘটনায় ফেরির ক্যাপ্টেন লি জুন-সিওকসহ ১৫ জন ক্রুর বিরুদ্ধে বিচার চলছে।
প্রসিকিউটর লি জুন সিওকের বিরুদ্ধে নরহত্যার অভিযোগ এনে মৃত্যুদণ্ডের সাজা চান। কিন্তু আদালত তাকে কারাদণ্ড প্রদান করে।