চীনের সঙ্গে সম্পর্ক আরো উন্নত হবে: ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীন ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে যা ক্ষুণœ হওয়ার হয়। বিএনপি মতায় এলে চীন-বাংলাদেশ সম্পর্কের আরো উন্নয়ন হবে। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসকাবে ‘চীনের ৬৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বাংলাদেশ-চীনের ৩৯তম কূটনৈতিক সম্পর্ক’ উপল্েয আয়োজিত এক সেমিনারে তিনি এই কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালোবাসার সঙ্গে সঙ্গে স্বার্থেরও। সেই স্বার্থ হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র দূরীকরণে চীনের সহযোগিতা ও অভিজ্ঞতা কাজে লাগানো।
তিনি বলেন, অবাধ বাণিজ্যিক বলয় এশীয় অঞ্চলের প্রতিটি দেশের আর্থসামাজিক উন্নয়নের েেত্র ভূমিকা রাখবে। এ অঞ্চলের শিা, সংস্কৃৃতি, অর্থনীতি ও রাজনীতি পরস্পরের সঙ্গে ওৎপ্রোতভাবে জড়িত। সেজন্য সব দিক দিয়ে দেশগুলোর মধ্যে পারস্পারিক বাণিজ্য সহযোগিতা এ অঞ্চলের উন্নয়নের পূর্বশর্ত।
‘বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এসোসিয়েশন’ এই সেমিনারের আয়োজন করে।