যুক্তরাষ্ট্রের তেল কোম্পানি কন্টিনেন্টাল রিসোর্সের সিইও হ্যারল্ড হ্যামের বিবাহ বিচ্ছেদে আদালত ৯৯৫.৫ মিলিয়ন ডলার তার স্ত্রীকে পরিশোধের নির্দেশ দিয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম দামি বিবাহ বিচ্ছেদের তালিকায় স্থান পেয়েছে এটি। নয় সপ্তাহ ধরে মামলা চলার পর সোমবার ওকলাহামার আদালত ৮০ পৃষ্ঠার এই রায় প্রকাশ করেছে।
ফোর্বস ম্যাগাজিনের তালিকা অনুযায়ী এই পরিমাণ অর্থ ৫৮বছর বয়সী সু অ্যন হ্যামকে যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০০ ধনী নারীর তালিকায় স্থান করে দেবে, যদিও এই অর্থ তার আইনজীবীর দাবি করা অর্থের চেয়ে অনেক কম। হ্যারল্ড হ্যাম কোম্পানিটির ৬৮ শতাংশ শেয়ারের মালিক। এই অর্থ পরিশোধের জন্য তাকে কোন শেয়ার বিক্রি করারও প্রয়োজন হবে না। হ্যারল্ড হ্যামের বর্তমান সম্পদের পরিমাণ ১৩.৯ বিলিয়ন ডলার। বিচারের রায় প্রকাশের সাথে সাথে কোম্পানিটির শেয়ারের দাম ১.৬% কমে গেছে। সূত্র: রয়টার্স