আনুস্কা-কোহলির বিয়ে!

 
 
আনুস্কা কহলির সম্পর্ক নিয়ে অনেক জল্পনা-কল্পনার পর এখন গুঞ্জন উঠেছে, আংটি বদলের পরপরই বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন এই তারকা যুগল। বিয়ের মাধ্যমে তারা তাদের সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যেতে চলেছেন। মিড ডে ডট কমের বরাত দিয়ে টাইমস অর ইন্ডিয়া এই খবর প্রকাশ করেছে। রিপোর্টে দাবি করা হয়েছে বিয়ের কথাবার্তা পাকাপাকি করতে ইতিমধ্যে দুই পরিবার দেখা করেছে।
এক দিনের আন্তর্জাতিকে ৬০০০ রান করার পর বিরাট আনুস্কার উদ্দেশ্যে ফ্লাইং কিস ছুড়ে দিয়েছিলেন, আর সেই চুমু ধরতেই আনুস্কা উড়ে গিয়েছেন হায়দ্রাবাদে। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া