চিন্তা-নিয়ন্ত্রিত জিন

চিন্তাশক্তি ব্যবহার করে জিনকে (Gene-বংশানু)চালু করা যাবে। খবর বিবিসি’র
মানব তৈরি একটি বৈদ্যুতিক প্রণোদনা সম্বলিত ছোট আলো ইদুরের মস্তিষ্কে প্রতিস্থাপন করে সক্রিয় করা হয়।
সাড়া হিসেবে এলইডি আলোটি আলো-সংবেদনশীল জিনকে সক্রিয় করে বংশানুগতির ধারায় কাঠামো ও অবস্থান পরিবর্তন করে বংশগত বৈশিষ্টের পরিবর্তন আনে।
গবেষকরা জানায়, প্রযুক্তিটি একদিন ব্যথা ব্যবস্থাপনায় বা প্রতিষেধক, স্নায়ুরোগ ও হৃদরোগ নিয়ন্ত্রণে ব্যবহার করা যাবে।
যদিও তারা উল্লেখ করেছে যে প্রযুক্তিটি কল্পিত ধারণার একটি উপলদ্ধি এবং চিকিৎসা কাজে ব্যবহারের জন্য এখনো বাস্তব হয়ে ওঠেনি।
এ কাজে যুক্ত সুইজারল্যান্ডের ইটিএইচ যুরিচ’র জ্যেষ্ঠ উদ্ভাবক মার্টিন ফুসেনজার বলেন, প্রযুক্তিটির উন্নয়ন কাজ অনেক দূর এগিয়েছে।