ইউরোপিয় মহাকাশ গবেষণা সংস্থার মহাকাশযান 'রোসেট্টা' কমেট ৬৭পি নামের একটি ধূমকেতুতে অবতরণ করতে যাচ্ছে। ধূমকেতুটিতে নামার জন্য অবতরণকারী যানটি বুধবার গ্রিনিচ মান সময় সকাল ৯ টা ৫ মিনিটে মূলযানটি থেকে আলাদা হয়ে যায়। মহাকাশ গবেষণা সংস্থাটি জানিয়েছে ওয়াশিং মেশিনের আকারের প্রায় ১০০ কেজি ওজনের অবতরণকারী যানটি সাত ঘণ্টা পর ধূমকেতুপৃষ্ঠে অবতরণ করবে।
গত ২ মার্চ ২০০৪ সালে মহাকাশযানটি কমেট ৬৭পি এর উদ্দেশ্যে পৃথিবী ছেড়ে যায়। ধূমকেতুটির নাগাল পেতে যানটি ইতিমধ্যে প্রায় ১০ বিলিয়ন কিলোমিটার পাড়ি দিয়েছে। গত আগস্ট মাস থেকে ধূমকেতুটির কক্ষপথে যায়গা করে নেয় মহাকাশযানটি।
মিশনটিতে ব্যয় হয়েছে প্রায় এক বিলিয়ন ডলার।