বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন ওপো আর-৫

 
 
বিশ্বে সবচেয়ে পাতলা স্মার্টফোন বাজারে নিয়ে আসলো চীনা ফোন নির্মাতা ওপো। বুধবার আর-৫ ও এন-৩ মডেলের দুটি স্মার্টফোনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে আর-৫ মডেলটি মাত্র ৪.৮৫ মিলিমিটার পুরু। এর আগে সবচেয়ে পাতলা স্মার্টফোনের রেকর্ড ছিল জিওনি ইলাইফ ফোনটির।
৪৯৯ মার্কিন ডলার দামের এই স্মার্টফোনটি ডিসেম্বর মাসে বাংলাদেশের বাজারে আসতে পারে। ৫.২ ইঞ্চি মাপের ফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগন ৬১৫ অক্টাকোর প্রসেসর, ২ গিগাবাইট র‍্যাম, ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, ২০০০ মিলি এম্পিয়ার ব্যাটারি। সফটওয়্যার হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ৪.৪.৪ কিটক্যট। সূত্র: ফোর্বস