যুগ্ম সচিব কাসেমকে বাধ্যতামূলক অবসর

মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির অভি-যোগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ওএসডি) আবুল কাসেম তালুকদারকে চাকরি থেকে বাধ্যতা-মূলক অবসর দেয়া হয়েছে। ২০১৮ সাল পর্যন্ত তার চাকরির মেয়াদ ছিল।

গতকাল বুধবার জারি করা জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘আবুল কাসেম তালুকদারের চাকরির ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকার জনস্বার্থে তাকে চাকরি থেকে অবসর দেয়া প্রয়োজন বলে মনে করছে। সেহেতু সরকারি কর্মচারী আইন ১৯৭৪ এর ৯(২) ধারায় সরকার তাকে চাকরি থেকে অব্যাহতি দিল। তিনি অবসরকালীন সুবিধাদি পাবেন।’

এর আগে মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির অভিযোগ ওঠায় স্বাস্থ্য সচিব মো. নিয়াজ উদ্দিন মিঞা ও সরকারি কর্মকমিশনের (পিএসসি) সচিব এ কে এম আমির হোসেন ৬ নভেম্বর স্বেচ্ছা অবসরে যেতে সরকারের কাছে আবেদন করেন।