রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবের সামনে বৃহস্পতিবার ভোরে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনায় চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।
নিহত চালকের নাম আলামিন (২৮)। তার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, বৃহস্পতিবার ভোরের দিকে গলফ ক্লাবের সামনের বিমানবন্দর সড়কে এ দুর্ঘটনা হয়। দুর্ঘটনার পর আলামিন, সিয়াম ও জাহিদুল নামে তিনজনকে ভোরে হাসপাতালে আনা হলে চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন।
সিয়াম ও জাহিদ হাসপাতালে চিকিৎসাধীন। আলামিনের লাশ মর্গে পাঠানো হয়েছে।