এরশাদকে বেঈমান বললেন ফখরুল

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে বেঈমান আখ্যা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এরশাদের মুখে জিয়াউর রহমানের সমালোচনা শোভা পায় না। জিয়াউর রহমানের বদান্যতায় এরশাদ সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ও সেনাপ্রধান হয়েছিলেন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমানের মৃত্যুতে এরশাদের ভূমিকা কী ছিল তা নিয়েও প্রশ্ন আছে।
তিনি বলেন, দেশে নতুন মুক্তিযোদ্ধার জন্ম হয়েছে, তিনি এরশাদ। তাকে নিয়ে কথা বলতে ইচ্ছা হয় না। মনে হয় তাতে তাকে বেশি গুরুত্ব দেয়া হয়।
এরশাদকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল ইসলাম বলেন, দয়া করে বিরত থাকবেন। অযথা নিজেকে আর ছোট করবেন না। 
৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলে স্বেচ্ছাসেবক দল ঐ আলোচনা সভার আয়োজন করে।