তারেকের পিএস অপুর জামিন খারিজ

দুর্নীতি মামলায় বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নূর উদ্দিন ওরফে অপুর জামিন আবেদন খারিজ করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানের আদালত এই আদেশ দেয়।
 
 
২০০৭ সালের অক্টোবরে কয়েকজনজন সহ অপুর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর পরের বছর এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তারেক রহমান ও অপুসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
২০০৭ সালে মতার পালাবদলের সময় অপু বিদেশে চলে যান। গত ১৭ জুন তিনি দেশে ফিরে নি¤œ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করে। এরপর অপু হাইকোর্টে জামিন আবেদন করলে প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করে। রুলের শুনানি শেষে আজ জামিন আবেদন নাকোচ করা হয়।