নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বেগম খালেদা জিয়া আওয়ামী লীগকে ঢাল-তলোয়ারের ভয় দেখান। ওই ঢাল-তলোয়ার উল্টে বেগম জিয়া দিকে ঘুরে যাবে সেটা তিনি জানেন না। বেগম জিয়ার আন্দোলন ক্ষমতায় যাবার জন্য। তথাকথিত ভাত ও ভোটের অধিকারের জন্য নয়। এটা ১৯৭১ সাল নয়। বাংলার মানুষ বাঁশের লাঠি দিয়ে মুক্তিযুদ্ধ করেছে, তার একটি লক্ষ্য ছিল। পাক সেনাদের তাড়ানো হয়েছে। এ যুগ ঢাল-তলোয়ারের নয়। পাক সেনাদের তারানোর দুঃখ আপনি ভুলতে পারেননি।
নৌপরিবহন মন্ত্রী বৃহস্পতিবার সকালে মাদারীপুরে নারীবান্ধব হাসপাতাল কর্মসূচির দুই দিনব্যাপী স্বাস্থ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার কথার প্রসঙ্গে মন্ত্রী বলেন, কোনো হুমকি দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো যাবে না।