বৃহস্পতিবার রাতে গুলশানের কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এই বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং আন্দোলনের কর্মকৌশল নিয়ে আলোচনা হয় বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
এ বৈঠকে উপস্থিত ছিলেন আর এ গনি, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, জমিরউদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উল্লেখ্য, বর্তমানে বিভিন্ন জেলায় জনসভা করছেন বিএনপি চেয়ারপারসন। ওই গণসংযোগের পর নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে তার কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে।