স্ত্রী হত্যা মামলা: সাবেক এমপি পুত্রের ১০ দিনের রিমান্ডের আবেদন

স্ত্রী হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি পুত্র হুমায়ুন সুলতানের ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে। ধানমণ্ডি থানার ওসি আবু বকর সিদ্দিক এ তথ্য জানিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার রাতে ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নিহত শামারুফ মাহজাবিন কনার (২৪) বাবা প্রকেৌশলী নুরুল ইসলাম বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক এমপি টিপু সুলতান, ডা. জেসমিন আরা বেগম ও ছেলে হুমায়ুন সুলতানকে আসামি করা হয়।
মামলায় অভিযোগ কেরা হয়, কনাকে পিটিয়ে ও শ্বসরোধ করে হত্যার পর লাশ বাসার জানালার গ্রিলে ঝুলিয়ে রাখে। পরে তা উদ্ধার করে হাসপাতালে নিয়ে বিষয়টিকে আত্মহত্যা বলে প্রচার করা হয়।
হুমায়ুন যশোরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতানের ছেলে।