মার্কিন অভিবাসন পদ্ধতির পরিকল্পনা রক্ষা ওবামার

মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা নির্বাহী ক্ষমতাবলয়ে সক্রিয় চেষ্টার মাধ্যমে জাতীয় অভিবাসন পদ্ধতির পরিবর্তনের পরিকল্পনা রক্ষা করেছেন। খবর বিবিসি’র।
তিনি বলেন,  অভিবাসনের এ পদ্ধতির সঙ্গে ঐক্যমতের জন্য কংগ্রেসকে পর্যাপ্ত সুযোগ দেয়া হয়েছিল। কিন্তু তারা তা বুঝতে ব্যর্থ হয়েছে।
ওবামা নিউ ইয়র্ক টাইমস্ এবং ফক্স নিউজ’র একটি প্রতিবেদনের ভিত্তিতে মন্তব্য করেন, দেশ থেকে বৈধ মার্কিন নাগরিকদের কিছু বাবা-মা’র বিতাড়িত হওয়ার হাত থেকে রক্ষা বাড়ানোই তার পরিকল্পনা।
পরিকল্পনাটি কাগজপত্রবিহীন পাঁচ মিলিয়ন অভিবাসীর জন্য ক্ষতিকর হতে পারে।
রিপাবলিকানরা বছে, এমন প্রক্রিয়া ওবামার প্রশাসনের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।