রোহিত শর্মাকে সোফিয়ার নগ্ন ছবি উৎসর্গ

শ্রীলংকার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে রোহিত শর্মার ২৬৪ ইনিংস নিয়ে উল্লোসিত পুরো ভারত। সোশ্যাল মিডিয়ায় রোহিতকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট-ট্যুইট করছেন। ট্যুইট করেছেন সোফিয়া হায়াতও! কিন্তু সেই ট্যুইট দেখে চক্ষু চড়কগাছ আম জনতার।


সোফিয়া তার টুইটার অ্যাকাউন্টে সম্পূর্ণ নগ্ন ছবি পোস্ট করে রোহিতকে অভিনন্দন জানিয়েছেন। সঙ্গে লিখেছেন, আমার নগ্ন ফটোশ্যুট আমি রোহিত শর্মার ঐতিহাসিক স্কোরকে উৎসর্গ করলাম।

রিয়েলিটি শো বিগ বস-এ খোলামেলা পোশাক পরে প্রচারের আলোয় আসেন সোফিয়া। নগ্ন অবস্থায় স্নান করেও খবরে এসেছিলেন। যদিও নগ্ন হয়ে প্রচারের আলোয় আসার ট্রেন্ডটা বলিপাড়ায় নতুন কিছু ঘটনা নয়। আরেক মডেল পুনম পান্ডেও আইপিএলে কেকেআর-এর জয়ের পর নগ্ন হওয়ার কথা বলেছিলেন। বলেছিলেন, তিনি নগ্ন হয়ে দৌঁড়াবেন।